Sunday, June 21, 2026

দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আশঙ্কা! কেমন থাকবে অ্যাডিলেডের আবহাওয়া?

Date:

Share post:

বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে( 2nd ODI) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে  নামছে ভারত(India)। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারায় অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে সিরিজ বাঁচানোর। কিন্তু মেগা ম্যাচেও কি ভিলেন হতে পারে বৃষ্টি?

পারথে-র প্রথম ম্যাচে বৃষ্টির জন্য ম্যাচ হয়েছিল ২৬ ওভারের। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ফয়শালা হয়েছিল।  অস্ট্রেলিয়া সহজেই ম্যাচ জিতে নেয়।  তবে অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচের আগে স্বস্তির খবর দিল অস্ট্রেলিয়ার  আবহাওয়ার দপ্তর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে,   অ্যাডিলেডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মাত্র ১০-২০ শতাংশ বৃষ্টি হতে পারে। ম্যাচের মাঝে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে।  তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি। ফলে মনোরম পরিবেশে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলা হতে পারে।

অ্যাডিলেডের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। কিন্তু পিচে বাউন্স থাকায় বোলাররা সুবিধা পাবেন। দুই দলের জন্যই  আদর্শ পিচ হতে পারে। অ্যাডিলেড বরাবরই পয়মন্ত মাঠ ভারতের কাছে।

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...