Sunday, June 21, 2026

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

Date:

Share post:

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার সকাল থেকে পেনডাউন কর্মসূচির পথে হেটেছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কর্মসূচিতে তাঁরা ইমারজেন্সি থেকে আউটডোর কোথাও ডিউটি করবেন না বলে জানিয়েছেন (5 hours pen down by doctors)। ইন্টার্নদের নিয়ে সিনিয়র ডাক্তাররা পরিষেবার সামাল দেওয়ার চেষ্টা করছেন হলে হাসপাতাল সূত্রে খবর।

কর্মবিরতিতে থাকা ডাক্তাররা জানিয়েছেন, চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে মূলত এগারো দফা দাবি রয়েছে তাঁদের। যার মধ্যে একদিকে যেমন রয়েছে অভিযুক্ত অস্থায়ী হোম গার্ডকে পুরোপুরি তাঁর চাকরি থেকে বরখাস্ত করা, হাসপাতালে নিরাপত্তা বাড়ানো, তেমনই রয়েছে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পুলিশকর্মী বাড়ানো, প্যানিক অ্যালার্ম লাগানো,কর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরি-সহ একাধিক দাবি। মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই ট্রাফিকের হোম গার্ড-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করা হবে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...