Sunday, June 21, 2026

শক্তি বাড়ালো আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় ভোলবদলের পূর্বাভাস! 

Date:

Share post:

অক্টোবরের শেষ সপ্তাহে রোদ ঝলমলে দক্ষিণবঙ্গের দেখা মিললেও উইকেন্ডে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে আবহাওয়ার বড় ভোলবদলের সম্ভাবনা রয়েছে। ছট পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

হাওয়া অফিস মনে করছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশবে। যদিও আরবসাগরে শক্তিশালী সিস্টেম তৈরি হলেও তার ল্যান্ডফলের সম্ভাবনা কম। তবে আন্দামান সাগরের যে ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে তা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা জোরালো হচ্ছে।ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, মাহে, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল সংলগ্ন এলাকায়।আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

বাংলায় নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মোটামুটি রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও আগামী সপ্তাহ থেকে ফের বৃষ্টি হতে পারে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...