Tuesday, March 24, 2026

বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

Date:

Share post:

ভোটার তালিকা সংশোধনের নামে SIR নিয়ে ছেলেখেলা হচ্ছে। নাগরিকত্ব নির্ণয় করা নির্বাচন কমিশনের কাজ নয়। বাংলার মানুষকে রোহিঙ্গা আখ্যা দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষছে। শুক্রবার, সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশন ও BJP-কে একতিরে বিদ্ধ করলেন CPIM নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) ধুয়ে দেন সুজন। তাঁর কথায়, ভোট দানের ব্যবস্থা, নির্বাচনে দাঁড়ানোর প্রক্রিয়া সম্পন্ন, নির্ভুল ভোটার তালিকা করা কমিশনের কাজ। নাগরিকত্ব নির্ণয় করা কাজ নয়। “ইসি-র ফাজলামো বন্ধ করতে হবে”- চাঁছাছোলা আক্রমণ সুজনের। তিনি সাফ জানান, একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়। ভোটার লিস্টে কোনও ভূতুড়ে ভোটার না থাকে- সেটা দেখতে হবে কমিশনকে।

অনুপ্রবেশকারী ইস্যুতে সুজনের দাবি, অনুপ্রবেশকারী থাকলে তাঁকে ফেরত পাঠান। এই প্রসঙ্গে বাংলার অন্তঃসত্ত্বার প্রসঙ্গ তোলেন মুজন। বলেন, বৈধ নাগরিককে অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে (Bangladesh) পাঠানোর ষড়যন্ত্র চলছে। সিপিএম নেতা বলেন, ২০০২-তেও SIR হয়েছিল। ২০০৪-এ হয়েছিল। এতদিন তারপর নির্বাচন কমিশন কোথায়  ছিল! এখন এত তৎপরতা কীসের? প্রশ্ন তোলেন সুজন। ২৯ অক্টোবর নির্বাচন কমিশন অভিযানের ডাক দিয়েছে বামেরা।

এক পরেই বিজেপির তথা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সুজন বলেন, বাংলার গরিব, খেটে খাওয়া, পরিযায়ী সংখ্যালঘু শ্রমিকদের রোহিঙ্গা, বাংলাদেশী তকমা দিয়ে ভোটাধিকার কেড়ে দেশে থেকে বিতড়নের ছক কষছে বিজেপি। বিহারে (Bihar) ৪৭ লক্ষ ভোটারে নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে রোহিঙ্গা কতজন? প্রশ্ন তোলেন সুজন।

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...