Sunday, June 21, 2026

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

Date:

Share post:

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু করার আগে সতর্ক পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর-এ বড় প্রশ্ন বারবার উঠেছে পরিযায়ী শ্রমিকদের (migrant labour) নিয়ে। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। এসআইআর শুরু হলে এবার আর নিজের রাজ্যে ফিরে এসে নাম তুলতে হবে না পরিযায়ী শ্রমিকদের। নিজেদের কর্মস্থল রাজ্য থেকেই অনলাইনে (online) নাম নথিভুক্ত করতে পারবেন তাঁরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ইনিউমেরেশন (enumeration form) ফর্ম পূরণ করতে পারবেন বা জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলিতেই স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন (advertisement) প্রকাশ করা হবে। রাজ্য সিইও দফতর (CEO, West Bengal) সূত্রে খবর, প্রথমবার এই বিশেষ অনলাইন ব্যবস্থাপনা চালু করতে চলেছে নির্বাচন কমিশন।

পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে রবিবারও খোলা থাকবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, রাজ্যজুড়ে এসআইআর প্রস্তুতি তৎপরতার সঙ্গে এগোচ্ছে। এরপরে গোটা দেশেই এই প্রক্রিয়া চালু করার পথে কমিশন। সেক্ষেত্রে বিহার নির্বাচনের এসআইআর-এ (Bihar SIR) যে সুবিধা পাওয়া যায়নি, তা শুরু করার চেষ্টায় নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে নজরে ‘মাস্টারমাইন্ড;! আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী

পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ নিয়ে পদক্ষেপের পাশাপাশি এসআইআর চলাকালীন রাজ্যজুড়ে হেল্পডেস্ক (help desk) চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO, West Bengal)। প্রতিটি জেলাভিত্তিক হেল্পডেস্ক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে সংশোধন সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে পারেন। জানা গিয়েছে, জেলা নির্বাচনী আধিকারিকের দফতর ছাড়াও প্রতিটি ইআরও (সাবডিভিশনাল অফিসার) এবং এইআরও (বিডিও) দফতরে হেল্পডেস্ক খোলা হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটারদের আবেদন, আপত্তি ও সংশোধন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে এবং প্রয়োজনীয় দিশা দিতে এই হেল্পডেস্কগুলি সক্রিয় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও মানুষের নাগালের মধ্যে আনা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...