Tuesday, March 24, 2026

মহারাষ্ট্রে হাতে চিরকুট লিখে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক: পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরব বঙ্গ বিজেপি!

Date:

Share post:

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসকে(Lady Doctor)। ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ (Rape) ও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। মহারাষ্ট্রের (Maharastra) সাতারার একটি জেলা হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের হাতের তালুতে সুইসাইড নোটে পুরো অভিযোগ লিখেছেন বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে ফালতানের একটি হোটেলের ঘরে নির্যাতিতার ঝুলন্ত দেহ পাওয়া যায়। মহারাষ্ট্রের ওই সরকারি চিকিৎসক পুলিশের (Police) দ্বারা বারবার ধর্ষিতা হয়ে, অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। শেষে সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু  বিষয় নিয়ে কোনও প্রতিবাদ বা মন্তব্য নেই বাংলার বিরুদ্ধে অভিযোগ তোলা বঙ্গ BJP নেতৃত্বের।

ওই চিরকুট (Suicide Note) থেকে জানা যায়, গত পাঁচ মাসের মধ্যে এক পুলিশ সাব-ইন্সপেক্টর তাঁকে চারবার ধর্ষণ করেছেন। ফালতান সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ওই চিকিৎসক এসআই গোপাল বাদনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। পুলিশের ক্রমাগত হয়রানির কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলেও উল্লেখ করেছেন। হাতের তালুতে থাকা চিরকুটের পাশাপাশি, ১৯ অক্টোবর ফালতানের সাব-ডিভিশনাল অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে (DSP) লেখা একটি চিঠিতেও একই অভিযোগ তুলেছেন বলে সূত্রের খবর। আত্মহননের হুঁশিয়ারি দিয়েছিলেন ওই চিকিৎসক।

বাংলার কোনও একটি ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। আর তাদের ক্ষমতায় থাকা মহারাষ্ট্রে (Maharastra) এক সরকারি চিকিৎসক পুলিশের দ্বারা বারবার ধর্ষিতা হয়ে, অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। শেষে সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু  বিষয় নিয়ে কোনও প্রতিবাদ বা মন্তব্য নেই বঙ্গ বিজেপি শিবিরের।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...