Sunday, June 21, 2026

বিধাননগরে আর থামবে না ট্রেন, জেনে নিন সেই তালিকা

Date:

Share post:

বিধাননগর রোড স্টেশনে চার জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হল বলে রেল সূত্রে খবর। এই ট্রেনগুলি আর বিধাননগরে দাঁড়াবে না। বলা হচ্ছে যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের জন্যই গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও গঙ্গাসাগর এক্সপ্রেস আর থামবে না বিধাননগরে। আগামী সপ্তাহ থেকে এই পরিবর্তন আসতে চলেছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা বাড়ানো, ভাল করে ট্রেন চলাচল ও প্ল্যাটফর্মের জায়গার সীমাবদ্ধতা দূর করতে বিধাননগর রোড স্টেশনে চার জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বহু বছর ধরেই বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্মে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় বলে অতিরিক্ত ভিড় হয় ও যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। যাত্রীদের ট্রেন ধরতে যেন অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই চার জোড়া ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে। আগামী সোমবার থেকে 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌড়এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13150 আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13186 জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13153 শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13149 শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে),13185 শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে) আর বিধাননগরে দাঁড়াবে না বলেই খবর।

আরও পড়ুন – চালুনির সূঁচের বিচার! রাজনৈতিক নিয়োগ নিয়ে শুভেন্দুকে কড়া জবাব তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...