Tuesday, April 14, 2026

শরীর জুড়ে দামি দ্রব্যের সমাহার, হার্দিকের জীবনে নতুন প্রেমের আগমন!

Date:

Share post:

হার্দিক পাণ্ডিয়ার(Cricketer Hardik Pandya) জীবনে আবারও বসন্তের ছোঁয়া। নাতাশার সঙ্গে আগেই বিবাহ বিচ্ছেদ আগেই হয়েছে। কিন্তু হার্দিকের জীবনে নয়া প্রেমিকাকে নিয়ে জল্পনা তুঙ্গে।  হার্দিক ও মাহিকা (Hardik Pandya and Mahieka Sharma )এক ফ্রেমে আসাটা সেই জল্পনার মাত্রাকে কয়েকগুণ উস্কে দিয়েছে।

হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে মাহিকা রোমান্টিক ছবি পোস্ট করেন। এর আগে দীপাবলিতেও ভাইরাল হয় হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মাহিকার ছবি। মাহিকার সঙ্গে মিল রেখে লাল পোশাকে দুজনকে একসঙ্গে দেখা যায়।এতেই নেটিজেনদের মধ্যে চর্চা বৃদ্ধি পেয়েছে।

এখানেই শেষ নয়, পাণ্ডিয়ার জীবন বেশ বিলাস বহুল। হার্দিক আমিরি ট্রপিক্যাল স্টার শার্ট পরে আছেন। যার দাম প্রায় ৮৬,৮০৮ টাকা। পাদুকায় লুই ভিটন ওয়াটারফ্রন্ট মুলের জুতোটির দাম প্রায় ৬৭,০০০ টাকা ঘড়ির প্রতি বরাবরই প্যাশানেট পাণ্ডিয়া।খেলার সময় সেটা দেখা যায়। প্যাটেক ফিলিপ নটিলাস প্ল্যাটিনাম ‘এমেরাল্ড’ ঘড়িটির দাম ১২.৩ কোটি!

খ্যাতনামী এই মডেলের সঙ্গে হার্দিক নাকি মলদ্বীপে গিয়েছিলেন বলেই জল্পনা। ১১ অক্টোবর ছিল হার্দিকের জন্মদিন। বিশেষ দিন উদ্‌যাপন করতেই যুগলে ছুটে গিয়েছেন সমুদ্রসৈকতে। হার্দিকের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মাহিকা। এখানেই শেষ নয় এর পরই মাহিকা একটি বাথটবের ছবি দেন, যেখানে ছড়ানো রয়েছে গোলাপ ফুলের পাপড়ি।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...