Tuesday, March 24, 2026

কালীপুজোয় থানায় ডিজে বাজিয়ে হুল্লোড়! শোকজ আইসিকে

Date:

Share post:

কালীপুজোর রাতে বোলপুর থানার ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উদ্দাম ডিজে বাজানোর অভিযোগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে শোকজ করলেন বীরভূম জেলা পুলিশ সুপার। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে অধিক রাত অবধি বোলপুর থানার ভেতরে বড় বড় ডিজে বক্স লাগিয়ে হিন্দি গানের তালে পুলিশকর্মীরা নাচানাচি করছিলেন। এই ডিজে বক্সের শব্দের জেরে এলাকাবাসী তিতিবিরক্ত হয়ে অভিযোগ জানান। সেই পরিপ্রেক্ষিতেই শনিবার আইসি বোলপুর লিটন হালদারকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে লিটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- বন্যাত্রাণেও কেন্দ্রের বৈষম্য! সাংসদ তহবিল নিয়ে পক্ষপাতের অভিযোগ সাংসদ সুখেন্দু শেখর রায়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...