Sunday, June 21, 2026

মিটারবক্স থেকে ছড়ালো আগুন, আতঙ্ক মানিকতলায়

Date:

Share post:

দোকানের মিটার বক্স থেকে ছড়ানো আগুনে আতঙ্ক ছড়ালো মানিকতলায় (Maniktala)। রবিবার বিকালে কবিরাজবাগান এলাকায় আগুনের ঘটনা যাতে কোনওভাবে বড় না হয় তার জন্য তৎপরতা দমকল বিভাগের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

জানা গিয়েছে, মানিকতলার কবিরাজবাগান এলাকায় রবিবার বিকালে রাস্তার পাশের একটি মিটার বক্সে (electric box) আগুন লাগে। পাশেই বৈদ্যুতিক সামগ্রীর দোকানেও আগুন ছড়ায়। ঘটনায় একজন আহত হন বলেও দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: কানপুরে থেঁৎলে খুন বাংলার আদিবাসী শ্রমিককে! পুলিশি নিষ্ক্রীয়তায় প্রশ্ন তৃণমূলের

স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়। আশেপাশের দোকানগুলিতে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে তার জন্য শুরু হয় দমকলের তৎপরতা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...