Sunday, June 21, 2026

কানপুরে থেঁৎলে খুন বাংলার আদিবাসী শ্রমিককে! পুলিশি নিষ্ক্রীয়তায় প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কাছেই থানা। তা সত্ত্বেও নির্মমভাবে খুন হলেন এক আদিবাসী যুবক। টের পেল না যোগী আদিত্যনাথের পুলিশ? না কি বাংলার পরিযায়ী শ্রমিক বলে তাঁর নৃশংস হত্যাতেও নাক গলালো না উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)? তার জন্যই কী বিশেষ কোনও নির্দেশ ছিল, যোগীরাজ্যে বীরভূমের (Birbhum) পরিযায়ী শ্রমিকের (migrant labour) নৃশংস খুনের ঘটনায় এবার প্রশ্ন তুলল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) এক বাঙালি আদিবাসী (adibasi) পরিযায়ী শ্রমিকের (migrant labour) দেহ উদ্ধার হল দিল্লি–কানপুর রেললাইনে। মাথা থেঁৎলে নির্মমভাবে খুন করা হয়েছে তাঁকে, অভিযোগ। গোবিন্দনগর থানা থেকে রেললাইনের এই অংশের দূরত্ব সামান্যই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাংলার শাসকদল প্রশ্ন তুলেছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন বিজেপির ভাড়াটে খুনিদের হাতে আমাদের বাংলার মানুষ নির্যাতিত হলেও তারা হস্তক্ষেপ না করে।

বিজেপির বাংলা বিরোধী নীতিতে বারবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে হিংসার মুখে বাংলার পরিযায়ী শ্রমিকরা। কোথাও মারধর, কোথাও খুনের মতো ঘটনা শেষ কয়েক মাসে কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমনকি বাদ যায়নি প্রতিবেশী রাজ্য ওড়িশাও। সেখানেও খুন করা হয়েছে বাংলার শ্রমিকদের, শুধুমাত্র তাঁরা বাঙালি বলে। এবার সেই হিংসায় নতুন নজির উত্তরপ্রদেশের কানপুর।

আরও পড়ুন: পুলিশ পিটিয়ে এক রাতেই জামিন! বিজেপির ত্রিপুরায় রক্ষকের নিরাপত্তায় প্রশ্ন

জানা গিয়েছে, বীরভূমের (Birbhum) কসবা থানা এলাকার বাসিন্দা গোপাল হেমব্রম ২২ অক্টোবর উত্তরপ্রদেশে কাজের জন্য যান। ২২ তারিখ থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পরিবার। এই পরিস্থিতিতে দেহ উদ্ধার হওয়ায় কার্যত দিশাহারা পরিবার। সেই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারের পাশে দাঁড়ায়। পরিবারের তরফ থেকে চার সদস্যকে পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। তবে বারবার যেভাবে বিজেপির হিংসার শিকার হচ্ছে বাংলার শ্রমিকরা, তাতে ক্ষোভ প্রকাশ শাসকদল তৃণমূলের। প্রশ্ন তোলা হয়েছে, বিজেপি এখন এমন একটা মিশনে নেমেছে, যেখানে গোটা দেশটাকেই বাঙালিদের জন্য বসবাসের অযোগ্য করে তোলা যায়। যাঁরা এই দেশের জন্য রক্ত ঝরিয়েছেন, আজ তাঁরাই বিতাড়িত হচ্ছেন, খুন হচ্ছেন। আর যদি এই ঘটনা আত্মসম্মানবোধ রয়েছে, এমন বাঙালিদের বিবেকে না নাড়া দেয়, তবে আর কী করা যাবে!

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...