Sunday, June 21, 2026

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত বোলিং শাহবাজের, ইডেনে গুজরাটকে চাপে রাখল বাংলা

Date:

Share post:

ইডেনে রঞ্জি ট্রফিতে(Ranji Trophy)গুজরাতের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে শুধুই ‘শাহবাজ-শো’। শাহবাজ-শামিদের আক্রমণে দ্বিতীয় দিনের শেষে চাপে গুজরাট(Gujrat)। বাংলার ২৭৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে গুজরাতের স্কোর ৭ উইকেট হারিয়ে ১০৭ । বাংলা(Bengal) এখনও এগিয়ে ১৭২ রানে।

প্রত্যাবর্তনের ম্যাচে শাহবাজ চার উইকেট নিয়েছেন। তাঁর বলে একে একে ফেরেন উমং, জয়মীত পটেল, উর্বিল পটেল এবং বিশাল জয়সওয়াল।দুটি উইকেট নিয়েছেন শামি।  গুজরাতকে ফলোয়ান করার আশা দেখছে বাংলা।

প্রথম দিনে শেষে বাংলার রান ছিল সাত উইকেটে ২৪৪। সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েল হাফ সেঞ্চুরি করেন।  সুদীপ কুমার ঘরামি করেন ৫৬। অভিষেক পোড়েল ৫১ ও সুমন্ত গুপ্ত ৬৩ রান করেন। শেষের দিকে নেমে আকাশ দীপ ২৯ রান করেন।

আরও পড়ুন :বিলেতে টেনিস কোর্টে চারটি ট্রফি জিতে বাজিমাত বঙ্গ কন্যা তামান্নার

বাংলার বোলাররা এদিন প্রথম থেকেই গুজরাতের ব্যাটিং লাইন আপে ধস নামান। অভিষেক দেসাইকে শূন্য ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শামি। আর্য দেসাইকে সাজ ঘরের রাস্তা দেখান আকাশদীপ। চোট কাটিয়ে দীর্ঘদিন পর খেলতে নামলেন শাহবাজ। ইডেন থেকেই প্রত্যাবর্তনের লড়াই শুরু করলেন শাহবাজ।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...