Saturday, April 18, 2026

জেলা, শহরের পরে এবার রেলস্টেশন: মহারাষ্ট্র থেকে মুছে গেল ঔরঙ্গাবাদ

Date:

Share post:

মোগল আমলের ইতিহাস বই থেকে যেভাবে মুছে ফেলার পরিকল্পনা চলছে বিজেপির আমলে সেভাবেই দেশের মানচিত্র থেকেও মুছে ফেলার প্রক্রিয়া জারি। আর সেই প্রচেষ্টায় সবথেকে বেশি প্রভাবিত উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র, তা বলাই বাহুল্য। মহারাষ্ট্র (Maharashtra) থেকে ঔরঙ্গজেবের (Aurangzeb) সব নাম মুছে ফেলার নতুন পদক্ষেপ হিসাবে এবার ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম সরকারিভাবে ছত্রপতি শম্ভোজিনগর রেলওয়ে স্টেশন (Chhatrapati Sambhajinagar railway station) বলে ঘোষণা করা হল। নতুন নামের ক্ষেত্রে কোড হবে সিপিএসএন (CPSN)।

দক্ষিণ মধ্য রেলের তরফে ঘোষণা করা ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম এখন থেকে ছত্রপতি শম্ভোজিনগর রেলওয়ে স্টেশন হবে। এটি দক্ষিণ মধ্যে রেলওয়ের নানদেদ ডিভিশনের (Nanded division) অন্তর্গত। এর আগে ঔরঙ্গাবাদ (Aurangabad) জেলার নামকরণ বিজেপি আমলেই ঔরঙ্গাবাদ জেলা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde) আমলে তিন বছর আগে ঔরঙ্গাবাদ শহরের নামও করা হয়েছিল ছত্রপতি শম্ভোজিনগর (Chhatrapati Sambhajinagar)। আর এবার রেলস্টেশনের নাম বদল।

আরও পড়ুন: মহারাষ্ট্রে মহিলা চিকিৎসক ধর্ষণের মূল অভিযুক্ত গ্রেফতার

মূলত পর্যটন শহর হিসাবে খ্যাত ঔরঙ্গাবাদ মোগল আমলের বহু স্মৃতি বহন করে। ঐতিহাসিক নিদর্শনে মারাঠা ও ব্রিটিশ স্থাপত্যেরও গুরুত্ব রয়েছে। পর্যটন স্থান হিসাবে ঔরঙ্গাবাদের রেলস্টেশনটিরও গুরুত্ব যথেষ্ট। ফলে রেলযাত্রীদের এই নাম বদলে সমস্যার মুখে পড়তে হবে। ১৯০০ সাল থেকে ঔরঙ্গাবাদ রেলস্টেশন হয়েই ঔরঙ্গজেবের আমলে বা দ্বিতীয় নিজাম শাহর আমলের ঐতিহাসিক স্থানগুলিতে যাতায়াত করতে হত সাধারণ পর্যটকদের। বিজেপির নাম রাজনীতির শিকার হয়ে এবার সেই যাত্রাপথ বদলে যাবে ছত্রপতি শম্ভোজিনগরে। যদিও নাম বদলের কারণ নিয়ে কোনও যুক্তিই তুলে ধরা হয়নি বিজেপির তরফে।

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...