Saturday, April 18, 2026

মহারাষ্ট্রে মহিলা চিকিৎসক ধর্ষণের মূল অভিযুক্ত গ্রেফতার

Date:

Share post:

মহারাষ্ট্রের সাতারায় (Satara, Maharashtra) মহিলা চিকিৎসককে ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। শনিবারই গ্রেফতার হয়েছিলেন অপর অভিযুক্ত, এবার অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে (SI) গ্রেফতার করল পুলিশ (Maharashtra Police)। এই দুজনের নাম নিজের হাতে লিখে গেছিলেন মহিলা চিকিৎসক।

ফলটনের সরকারি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই মূল অভিযুক্তের খোঁজ চলছিল। মৃতা তাঁর হাতের তালুতে আত্মহত্যার কারণ আর অভিযুক্তদের দাম লিখে যান। এখান থেকেই জানা যায় গত পাঁচ মাস ধরে মহারাষ্ট্র পুলিশের এক সাব-ইন্সপেক্টরের তাঁকে চার বার ধর্ষণ করেছেন। তিনি সাতারার যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িমালিকের ইঞ্জিনিয়ারপুত্র তাঁকে মানসিক নির্যাতন করতেন। পরিবারের দাবি, হাসপাতালে অনৈতিক কাজ করতে জোর করা হত চিকিৎসককে।তদন্তে নেমে শনিবার সকালে সাতারা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে পুলিশ। সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয় সন্ধ্যায়। পুলিশের অন্য একটি সূত্র জানাচ্ছে, ফলটন গ্রামীণ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত পুলিশকর্মী।

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...