Sunday, June 21, 2026

মহারাষ্ট্রের চিকিৎসক আত্মহত্যায় কোন সাংসদ জড়িত: নাম প্রকাশের দাবি তৃণমূলের

Date:

Share post:

হাসপাতালে চিকিৎসককে দিয়ে মিথ্যে ময়নাতদন্ত রিপোর্ট লেখানো। মহারাষ্ট্রের চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় প্রকাশ্যে এসেছে পুলিশের ধর্ষণের (rape) ছবি। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গিয়েছে শাসক-পুলিশ আঁতাঁতে স্বাস্থ্য ক্ষেত্রে জাল ময়নাতদন্ত রিপোর্ট (post mortem report) বা স্বাস্থ্য রিপোর্টের মতো বড়সড় দুর্নীতি। তবে সুইসাইড নোটে (suicide note) চিকিৎসক এক সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কে সেই সাংসদ? দুর্নীতিতে তাঁর কী ভূমিকা, প্রশ্ন তুলে সাতারার (Satara) ঘটনায় সাংসদের (MP) নাম প্রকাশের দাবি জানালো বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে যেভাবে মহিলাদের উপর নির্যাতনের পরিমাণ বেড়ে চলেছে, তার চরমতম নিদর্শন মহারাষ্ট্রে (Maharashtra)। এখানে পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। তবে শুধু ধর্ষণ নয়। অভিযোগ সাংসদের (MP) মদতে হাসপাতালে কীভাবে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামীদের স্বাস্থ্য রিপোর্ট বদলে দিতে বাধ্য হন চিকিৎসকরা। নাহলে সাতারার চিকিৎসকের মতো ধর্ষণের শিকার হতে হয়। মহারাষ্ট্র পুলিশ মৃত চিকিৎসকের বাড়ির মালিকের ছেলে ও অভিযুক্ত পুলিশ আধিকারিক গোপাল বাদানেকে গ্রেফতার করে পুলিশ। তবে যে সাংসদের উল্লেখ করে গিয়েছেন মৃত চিকিৎসক, তার নাম কোথাও উল্লেখ করছে না মহারাষ্ট্র পুলিশ।

যে বাড়িতে ওই চিকিৎসক ভাড়া থাকতেন তার মালিকের ছেলেকে প্রথমে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ (Maharashtra police)। তাঁর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা চিকিৎসক। তবে গ্রেফতারির পরে প্রশান্ত বাঙ্কার নামে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবকের পরিবার কাঠগড়ায় তুলেছে চিকিৎসককেই। তাঁরা দাবি করার চেষ্টা করেছে, পুলিশ প্রশান্তকে গ্রেফতার করেনি। সে নিজেই আত্মসমর্পণ করেছে। মানসিক নির্যাতন প্রশান্ত চিকিৎসককে করেনি। উল্টে বিয়ের জন্য চাপ দিয়ে চিকিৎসকই প্রশান্তকে মানসিক নির্যাতন করত।

আরও পড়ুন : মহারাষ্ট্রে মহিলা চিকিৎসক ধর্ষণের মূল অভিযুক্ত গ্রেফতার

যদিও এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশ এখনও কিছু জানায়নি। ঠিক যেমন অভিযুক্ত সাংসদের বিষয়েও কিছু জানানো হচ্ছে না ডবল ইঞ্জিন রাজ্যের পুলিশের তরফে। আর সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রশ্ন তোলেন, এক সাংসদের ভূমিকা বিষয়টায় উঠে আসছে। কে এই সাংসদ (MP)? তাঁর কী ভূমিকা ছিল? বা তাঁর কোনও ভূমিকা ছিল কি না, অবিলম্বে প্রকাশ্যে সেটা আনা উচিত। কেন কায়দা করে তাঁর নাম ঢাকা হচ্ছে। যদি মহিলা চিকিৎসক গোটা বিষয়টিতে সাংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে, পুলিশ আধিকারিকদের নাম যদি প্রকাশ্যে আসতে পারে, সাংসদের নাম কেন প্রকাশ্যে আসবে না।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...