Tuesday, March 24, 2026

খারাপ মাঠে অনুশীলন, ডেম্পো ম্যাচের আগে চোট পেলেন বাগানের নির্ভরযোগ্য ফুটবলার

Date:

Share post:

সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে জয়ের পরেই চোটের উদ্বেগ মোহনবাগান(Mohun Bagan) শিবিরে। রবিবার অনুশীলনের সময় গুরুতর চোট পেলেন দীপক টাংরি। শনিবার সুপার কাপের প্রথম ম্যাচে চেন্নাইএফসি বিরুদ্ধে শহর জয় পেয়েছে মোহনবাগান।

এবার সামনে দেখব ডেম্পো। রবিবার থেকেই ডেম্পো ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোলিনা ব্রিগেড। কিন্তু খারাপ মাঠের জন্য অনুশীলনে বড় সমস্যায় পড়লেন মোহনবাগান ফুটবলাররা। এমনিতেই গোয়াতে বেশ বৃষ্টি হচ্ছে। ফলে মাঠের অবস্থা আরও খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে অনুশীলনের মধ্যেই চোট পান দীপক।

ফিজিও সঙ্গে সঙ্গে তাঁর শ্রুশ্রূরা শুরু করেন কিন্তু যন্ত্রণায় কাতর দীপককে দ্রুত মাঠের বাইরে নিয়ে যান দলের মেডিকেল টিমের সদস্যরা। ফলে ডেম্পো ম্যাচে দীপকের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চোটের জায়গা পরীক্ষা করার পরই দীপককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

মোহনবাগান চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় দিয়ে সুপার কাপে  অভিযান শুরু করেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই আটকে গিয়েছে যদিও ইস্টবেঙ্গলের দিকে লক্ষ্য না রেখে আপাতত নিজেদের খেলাতেই ফোকাস করতে চাইছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু।

একইসঙ্গে ডেম্পোকে গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ মোলিনা। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ডেম্পোর বিরুদ্ধে বিরুদ্ধে জয় পেলে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়বে মোহনবাগান শিবিরের। প্রথম দুই ম্যাচে জয় পেলে পরের রাউন্ডে ওঠার পথ অনেকটা খোলা থাকবে মোহনবাগানের সামনে।

 

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...