Monday, May 11, 2026

সোমেই রাজ্যে এসআইআর ঘোষণা! জল্পনা নির্বাচন কমিশনের বৈঠকে

Date:

Share post:

সোমবার জরুরি বৈঠক ডাকা হল নির্বাচন কমিশনের তরফে। দিল্লির সেই বৈঠক থেকে বাংলায় এসআইআর শুরুর ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। একসঙ্গে দেশের ১০ থেকে ১৫টি রাজ্যের এসআইআর (SIR) নিয়ে ঘোষণা হওয়ার ইঙ্গিত মিলেছে কমিশন (Election Commission) সূত্রে। যদিও কমিশনের বৈঠক না হওয়া পর্যন্ত বাংলার শাসকদল তৃণমূলের তরফে এপ্রসঙ্গে কোনও মন্তব্য করা হবে না বলেই জানানো হয়।

নির্বাচন কমিশন দ্রুত গোটা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু করবে, একথা স্পষ্ট জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেই মতো বাংলায় এসআইআর প্রক্রিয়া চালু করতে অক্টোবরেই রাজ্যে এসেছিলেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। দফায় দফায় রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই মতো সোমবার থেকে রাজ্যে বিএলও-দের (BLO) প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। তবে তারই মধ্যে রাজ্যে এসআইআর ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে দিল্লির কমিশনের বৈঠকের জেরে।

উৎসবের মরশুমের মধ্যেই বাংলার এসআইআর চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে অপ্রশিক্ষিত বিএলও-দের দিয়ে কীভাবে শুরু হবে এই প্রক্রিয়া। বা শুরু হলে তা আদৌ কতটা সঠিক হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তারপরই বিএলও-দের (BLO) প্রশিক্ষণের তৎপরতা শুরু হয়। এবার দিল্লিতে (New Delhi) বৈঠকে কমিশনের (ECI) আধিকারিকরা। সোমবার বিকালে দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক রয়েছে। তারপরেই দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরুর করার পথে যেতে পারে কমিশন।

আরও পড়ুন: বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

সেক্ষেত্রে প্রাথমিকভাবে ১০ থেকে ১৫টি রাজ্যের এসআইআরের ঘোষণা হতে পারে। তার মধ্যে ২০২৬ সালে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেগুলির এসআইআরের ঘোষণার সম্ভাবনা সোমবার বা তার অব্যবহিত পরেই, ইঙ্গিত রাজনীতিকদের। সেক্ষেত্রে যে বাংলার নামও তাতে থাকবে তা বলাই বাহুল্য। তবে এখনও বিএলও-দের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে কীভাবে তাঁরা এসআইআর-এর কাজ করবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related articles

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...