Monday, April 13, 2026

মুম্বইয়ের জ্যামে নাকাল সলমন, পথচারীর বাইকে ছুটলেন শুটিং স্পটে

Date:

Share post:

গ্ল্যামারাস মায়ানগরীর জ্যামজট সম্পর্কে কমবেশি ধারণা সকলেরই রয়েছে। মুম্বইবাসীরা প্রত্যেকদিন এই যানজটে নাকাল হন। তবে ভিআইপিদের ক্ষেত্রে অবশ্য অনেকটাই ছাড় মেলে। তাঁদের বিশেষ ব্যবস্থা করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয় প্রশাসন। তবে এবার ব্যতিক্রম। শুটিং স্পটে পৌঁছতে মুম্বইয়ের ট্রাফিক জ্যামে আটকে পড়তে হলেও স্বয়ং সলমন খানকে (Salman Khan)। কোন উপায় না দেখে নিজের বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে পথচলতি এক তরুণের বাইকে করে গন্তব্যে পৌঁছলেন বলিউডের ভাইজান। সুপারস্টারের কাণ্ড আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)।

সলমনের আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’র দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। কিন্তু সেখানে পৌঁছতে গিয়ে যানজটে আটকে পড়লেন সুপারস্টার। অগত্যা সময়মতো শুটিংফ্লোরে পৌঁছতে নিজের বিলাসবহুল গাড়ি থেকে নেমে পড়লেন সলমন লিফট নিলেন এক তরুণের বাইকে। বাইক চালক অবশ্য বুঝতে পারেননি কাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, কারণ ‘দাবাং’ খানের মুখ ঢাকা ছিল। পরে জানতে পেরে বিস্ময়ের ঘোর কাটেনি ওই তরুণের।

 

Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...