Tuesday, June 9, 2026

অভিনব আঙ্গিকে প্রয়াত অভিনেতা সতীশ শাহকে শ্রদ্ধা আমূলের

Date:

Share post:

নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এবার প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহকে (Satish Shah) শ্রদ্ধা জানাল আমূল। আজ, সোমবার আমূলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে এক নতুন মনোক্রোম টপিক্যাল। লেখা হয়েছে ‘Hasaane Bhi Do Yaaro’। সঙ্গে ক্যাপশন, ‘আমূল টপিক্যাল: জনপ্রিয় কমেডি অভিনেতাকে শ্রদ্ধাঞ্জলি।’

প্রসঙ্গত, শনিবার ৭৪ বছর বয়সে কিডনি সংক্রান্ত সমস্যায় প্রয়াত হন সতীশ শাহ। রবিবার মুম্বইয়ের ভিলে পারলের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সোমবার ২৭ অক্টোবর, নির্ধারিত হয়েছে প্রার্থনা সভা। সেই পরিপ্রেক্ষিতেই এবার তাঁকে শ্রদ্ধা জানাল আমূল। ছবিটিতে চেয়ারে বসে রয়েছেন সতীশ শাহ। পাশে আঁকা হয়েছে তাঁর দুটি অত্যন্ত পরিচিত চরিত্র, ১৯৮৩ সালের ক্লাসিক ব্যঙ্গাত্মক ছবি ‘জানে ভি দো ইয়ারো’–র পৌর কমিশনার ডি’মেলো এবং ২০০৪ সালের জনপ্রিয় টিভি সিরিজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’–এর অমর চরিত্র ইন্দ্রবদন সারাভাই। মনোক্রোম টেক্সট ডিজাইন শাহের কমিক টাইমিংয়ের বিষয়টি আরো প্রকট করেছে। ছবির নীচে লেখা আছে ‘সতীশ শাহ ১৯৫১-২০২৫।’ আরও পড়ুন: বেলতলার পেয়ারাবাগান বস্তিতে আগুন, ২শিশুসহ ৮ জন জখম 

সতীশ শাহ ১৯৭৮ সালে অরবিন্দ দেশাইয়ের ‘আজীব দাস্তাঁ’–র মাধ্যমে বলিউডে পা রাখেন। গোটা কেরিয়ারে ২৫০–রও বেশি সিনেমা আছে ঝুলিতে। প্রতিটি ছবিতেই তাঁর কাজ আলাদা মাত্রা এনেছে। হাস্যরসাত্মক ভূমিকায় তিনি চিরকালই সহজ ও স্বচ্ছন্দ ছিলেন সেই বিষয়ে সন্দেহ নেই।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...