Tuesday, June 9, 2026

মঙ্গল থেকেই বাংলায় শুরু SIR, সোম রাতেই ফ্রিজ পুরনো তালিকা: ঘোষণা নির্বাচন কমিশনের

Date:

Share post:

মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সোমবার, নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রীয়শাসিত রাজ্যে মঙ্গলবার থেকে SIR শুরু হচ্ছে। সোমবার রাত ১২টা থেকেই কমিশনের পুরনো তালিকা ফ্রিজ হয়ে যাবে। তারপর পাওয়া যাবে ইনুমারেশন ফর্ম

কোন কোন রাজ্যে/কেন্দ্রশাসিত অঞ্চলে SIR?
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরালা, লক্ষদীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর

এসআইআর শুরুর আগে গত বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ছিলেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ‍্য নির্বাচনী আধিকারিককে (CEO) নিয়ে  বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার (Gtanesh Kumar) এবং দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশী। যে সব রাজ্যে এসআইআর হবে, সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন নির্বাচন কমিশনের কর্মীরা। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান,
৪ নভেম্বর -৪ ডিসেম্বর: বাড়ি বাড়ি সমীক্ষা, ইনিউমারেশন ফর্ম
৯ ডিসেম্বর: খসড়া তালিকা প্রকাশ
৯ ডিসেম্বর -৩১ জানুয়ারি: শুনানি (যাদের নাম বাদ তাদের আবেদন নিয়ে)
৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জ্ঞানেশ কুমার জানান, ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের কোনও কাগজ দিতে হবে না। নিজের নাম না থাকলেও যদি বাবা-মায়ের নাম থাকে, তা হলেও আর কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে এই ‘ম্যাচিং’ ভোটারেরা নিজেরাই করতে পারবেন বলেও জানান CEC। বিহারে SIR-এর কাজ ভালো হয়েছে বলেও সাংবাদিক বৈঠকে জানান তিনি। তাঁর দাবি, বিহারে শূন্য অভিযোগ জমা পড়েছে।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...