Tuesday, April 14, 2026

ভূখণ্ড থেকে ৫০০ কিমি দূরে: মঙ্গলবার রাতে ল্যান্ডফলের আগে কোন পথে মন-থা

Date:

Share post:

উৎসবের মরশুম শেষেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। দুর্যোগ যেন পিছু ছাড়তেই চাইছে না। এবার মন-থার (Mon-tha) দাপটে ফের একবার মৎস্যজীবীদের পেশায় টান। অন্যদিকে শীতের হিমেল হাওয়া থমকে গোটা বাংলায়। আপাতত আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পরে ভূখণ্ডে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) কাকিনাড়ার (Kakinada) উপকূলের কাছে আছড়ে পড়লেও তার গভীর প্রভাব বাংলাতে। সোমবার থেকেই বৃষ্টিতে জেরবার হবে দক্ষিণের জেলাগুলি।

আবহাওয়া দফতরের সতর্কতা, সোমবার সন্ধ্যা থেকেই বাংলার দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (light and medium rain) সম্ভাবনা রয়েছে। রবিবারই প্রবল বৃষ্টির কবলে পড়েছে শহর কলকাতা। সোমবার সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মেঘলা আকাশ (cloudy sky) আবহাওয়া দফতরের পূর্বাভাসের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: ল্যান্ডফল মঙ্গলে! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা

সোমবার সকালেও ভারতের ভূখণ্ড থেকে প্রায় ৫০০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় মন-থা (cyclone Mon-tha)। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। মঙ্গলবার সকালে সেটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে (severe cyclonic storm) পরিণত হবে। এরপরই গতি বাড়িয়ে দ্রুত প্রবেশ করবে ভূখণ্ডে। যার জেরে ব্যাপক প্রভাব পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...