Monday, March 23, 2026

নামী আবাসনে কুকুরের উপর অত্যাচারের প্রতিবাদ করে অপমানিত দেবশ্রী

Date:

Share post:

পশুপ্রেমী হিসেবে বেশ পরিচিত মুখ দেবশ্রী রায় (Debashree Roy)। পথকুকুরদের (Street dogs) জন্য তিনি লড়াই করেছেন বহুদিন। এবার দেবশ্রী রায় দক্ষিণ কলকাতার এক বহুতলে কুকুরের ওপর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে অপমানিত হলেন। এক পোষ্য কুকুরকে ঘোরানো নিয়ে আবাসনের একাংশের আপত্তি ছিল। সেই অন্যায় থামাতে গিয়েই অভিনেত্রী শুনলেন “ইউ আর জাস্ট অ্যান অ্যাকট্রেস!”

দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল আবাসনে পোষ্যকে বাইরে হাঁটাতে নিয়ে যাওয়ায় সেখানে এক বাসিন্দা অদ্রিজা ও তাঁর স্বামীর সঙ্গে সমস্যা শুরু হয় কয়েকজন প্রতিবেশীর। অদ্রিজা দেবশ্রী রায়ের ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’-এর সক্রিয় সদস্য। রবিবার বিকেলে দেবশ্রী পৌঁছে যান সেই আবাসনে কিন্তু সমস্যা সমাধানের বদলে চরমে ওঠে বিতর্ক। দেবশ্রী অভিযোগ জানান, “আমাকে রীতিমতো আক্রমণ করা হয়। কেউ বলছে, কে আপনি, আমাদের সোসাইটিতে এসেছেন কেন! কেউ বলছে, আপনি তো অভিনেত্রী, এখানে আসার কী দরকার? আমার কোনো ইনভিটেশনের দরকার হয় না। কোথাও প্রাণীর উপর অত্যাচার হচ্ছে জানতে পারলে আমি সেখানে ছুটে যাই। এটাই আমার কাজ, আমার কর্তব্য বলেই মনে করি।” জানা গিয়েছে শান্তশিষ্ট একটি রিট্রিভার কুকুরকে নিয়ে ওই পরিবারের উপর চাপ তৈরি করা হচ্ছিল। তিনি বলেন, ”ওরা কুকুরের মল ত্যাগের পর সব ধুয়ে দেয়। তবুও ওদের হেনস্থা করা হচ্ছে, মারতে আসছে। এই অবস্থায় ওদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।” আরও পড়ুন: অভিনব আঙ্গিকে প্রয়াত অভিনেতা সতীশ শাহকে শ্রদ্ধা আমূলের

আবাসনের বাসিন্দারা জানান অদৃজা তাঁর কুকুরটিকে মন্দিরের সামনে ঘোরান যেখানে কালীপুজো করা হয়। কিন্তু দেবশ্রী রায় এতে অপরাধ খুঁজে পাচ্ছেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি মানি কুকুর মহাকালের দূত। আমাদের দেবদেবীদের সবার বাহন পশু। শিবের প্রিয় প্রাণী কুকুর। সেখানে শিবমন্দিরের সামনে কুকুর হাঁটালে পাপ হয়? ঠাকুর কি শুধু মানুষের, পশু-পাখির নয়?” এদিনের ঘটনার পর দেবশ্রী রায়ের পাশে দাঁড়িয়েছেন বহু পশুপ্রেমী। তাদের দাবি কুকুরকে ঘৃণা করা মানে মানবিকতার অসম্মান। কিছুদিন আগে দিল্লিতে এক ঘোষণাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়। তবে কুকুর নিয়ে সমস্যা আজও থেকেই গিয়েছে বেশ কিছু জায়গায়।

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...