Saturday, April 18, 2026

পাঁচ বছর পর ফের আকাশপথে সংযোগ, কলকাতা থেকে উড়ল চিনের উদ্দেশে বিমান

Date:

Share post:

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান। অবশেষে কলকাতা থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ল প্রথম যাত্রীবাহী বিমান। ইন্ডিগোর এই বিমানে ছিলেন মোট ১৭৬ জন যাত্রী। সকালেই নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাসের আবহ।

২০১৯ সালে কোভিড মহামারির কারণে বন্ধ হয়ে গিয়েছিল ভারত ও চিনের মধ্যে বিমান পরিষেবা। তারপর গালওয়ান উপত্যকার সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক আরও ঠান্ডা হয়ে পড়ে। অবশেষে দীর্ঘ টালবাহানার পর পুনরায় চালু হল দুই দেশের আকাশপথে যাতায়াত। এখন থেকে কলকাতা–গুয়াংজু রুটে নিয়মিত পরিষেবা দেবে ইন্ডিগো। সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে সপ্তাহে একাধিক উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, আগামী ৯ নভেম্বর থেকে দিল্লি–সাংঘাই রুটেও সরাসরি বিমান চালু করার ঘোষণা করেছে বিমান সংস্থা। বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে এই নতুন সংযোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বন্ধ রাখতে হবে মাছ-মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতেই!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...