Monday, April 13, 2026

টান টান উত্তেজনার ম্যাচ, বার্সাকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি রিয়ালের

Date:

Share post:

লা লিগার( LA Liga) এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ(Real Madrid) ২-১ গোলে হারাল বার্সেলোনাকে ।সান্তিয়াগো বের্নাব্যুতে টান টান এক উত্তেজনার ম্যাচ হল। ম্যাচে দাপট ছিল রিয়ালের।

ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ডানদিক থেকে কাট করে ঢুকে ভিনিসিয়াস গোলে শট নিতে গিয়ে পড়ে গেলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।বার্সেলোনার ফুটবলারেরা প্রতিবাদ করলেও রেফারি শোনেননি।  কিন্তু ভিএআরে সেই পেনাল্টি বাতিল হল। এরপর এমবাপের একটি গোল অফ সাইডের জন্য বাতিল হল।

২০ মিনিটের মাথায় অবশেষে গোল পায় রিয়াল। জুড বেলিংহ্যাম  মাঝমাঠে পেদ্রিকে কাটিয়ে বল বাড়ান এমবাপেকে, ফরাসি স্ট্রাইকার এবার গোল করতে ভুল করেনি। শুরুতেই ম্যাচে লিড নেয় রিয়াল।গোল পেয়ে আক্রমণ বাড়িয়ে দেয় রিয়াল। পাঁচ মিনিট পরে দূর থেকে গোল করার চেষ্টা করেন ফেদেরিকো ভালভার্দে। সফল হননি।৩৮ মিনিটে কিছুটা খেলার গতির বিরুদ্ধে গিয়ে সমতা ফেরাল বার্সা। গোল করলেন ফেরমিন লোপেজ। ৫  মিনিটের মধ্যেই ফের গোল করল রিয়ালষ এবার গোলদাতা বেলিংহ্যাম।

৫২ মিনিটে রেফারি পেনাল্টি দেন রিয়ালকে। কিন্ত এমবাপে পেনাল্টি নষ্ট করলেন।এরপর দুই দলই সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেনি। ফলে ২-১ গোলেই জয় পায় রিয়াল।সেই সঙ্গে ৫ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৭।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...