Monday, March 23, 2026

প্রথমবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ভার্চুয়াল উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলায় নদীয়া রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই জগদ্ধাত্রী পুজোর( Jagadhatri Puja) প্রচলন হয় ১৭০০ দশকে। তারপরই কৃষ্ণনগর থেকে চন্দননগর বাঁশবেড়িয়া থেকে কলকাতা এবং বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এই জগদ্ধাত্রী পুজো। এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় আরো এক নতুন পালক জুড়তে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee) হাতে কৃষ্ণনগরের বেশ কিছু ক্লাব ও বারোয়ারির পুজোর উদ্বোধন হতে চলেছে ভার্চুয়ালি।

কৃষ্ণনগরে অন্যতম ঐতিহ্যমন্ডিত এবং প্রাচীন খ্যাতনামা পুজো চাষাপাড়া বারোয়ারির বুড়িমা। দিনগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম হয় বুড়িমাকে দেখার জন্য। আগামী ২৯ অক্টোবর ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী দর্শন করবেন এই প্রতিমার। সেই দিনই কৃষ্ণনগরের পাত্র বাজারের স্বীকৃতি ক্লাব, এবং বাঘাডাঙা বারোয়ারি-সহ আরো দু’একটি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করবেন বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।

চাষাপাড়া বারোয়ারির সম্পাদক গৌতম ঘোষ বলেন,”এবারে জগৎখ্যাত বুড়িমা দর্শন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা আমাদের কাছে বড় পাওনা, এলাকাবাসী তথা কৃষ্ণনগরবাসী এতে ভীষণ আনন্দিত উৎসাহিত, আমাদের আরো আশা যদি মুখ্যমন্ত্রী কোন বছর সময় পেয়ে নিজে আমাদের বুড়িমাকে দর্শন করতে আসেন তাহলে আমরা আরো আনন্দিত হব।”

কৃষ্ণনগরের পাত্রবাজার স্বীকৃতি ক্লাব এর সম্পাদক অভিনব ভট্টাচার্য্য বলেন,”এবার আমাদের এই পুজো ২৯ তারিখে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী প্রতিমা দর্শন করবেন। এই নিয়ে আমাদের এলাকাবাসী ভীষণভাবে উৎসাহিত ও আমাদের আনন্দ আরো শতগুণ বেড়ে গেছে এবং সবার সাথে এই খুশির মুহূর্ত ভাগ করতে পেরে আমরা গর্বিত।”

এ বিষয়ে বাঘাডাঙা বারোয়ারি সম্পাদক সুমিত ঘোষ জানান, “মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করাতে পুজো নিয়ে আমাদের উৎসাহ আনন্দ উদ্দীপনা কয়েক শতগুণ বেড়ে গিয়েছে। ২৯ তারিখ ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে আমাদের পুজোর এই নিয়ে আমাদের এলাকাবাসীর ভীষণ উৎসাহিত এবং আমরা গর্বিত।”

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...