Tuesday, June 9, 2026

একদিকে BLO-দের প্রশিক্ষণ, অন্যদিকে সর্বদল বৈঠক: SIR সরগরম রাজ্য

Date:

Share post:

সোমবার দেশজুড়ে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় বিএলও-দের (BLO) প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি সমীক্ষা শুরুর আগে মঙ্গলবার থেকে প্রশিক্ষণ নেবেন বিএলও-রা। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (CEO, West Bengal) মঙ্গলবারই বৈঠক করবেন রাজ্যের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির (all party meeting) সঙ্গে। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে রাজ্যের আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ভোটের রাজনীতির উত্তাপ চড়তেই বাংলায় এসআইআর (SIR) তৎপরতা। মঙ্গলবার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এর আগেই বাংলার শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে বিএলও-দের প্রশিক্ষণই (training) সম্পূর্ণ হয়নি, সেখানে কীভাবে এসআইআর চালু করা হবে। সোমবার দিল্লি থেকে এসআইআর ঘোষণা হওয়ার পর তড়িঘড়ি শুরু সেই প্রশিক্ষণ। ৩ নভেম্বর পর্যন্ত সেই প্রশিক্ষণ চলবে। এরপরই ৪ নভেম্বর থেকে সেই ‘প্রশিক্ষিত’ বিএলও-রা পরিচালনা করবেন নাগরিকদের ইনিউমারেশন (enumeration) ফর্ম ফিলাপের (form fill up) কাজ।

ইনিউমারেশনের (enumeration) কাজ কেমন হল, আদৌ কত নাম থাকল ভোটার তালিকায়, তা জানা যাবে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশ করার পরই। গোটা প্রক্রিয়া নিয়ে দিল্লি থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবারই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ আগরওয়াল তা ব্যাখ্যা করবেন রাজ্যের সর্বদল বৈঠকে। বিকাল ৪টেয় সেই বৈঠক।

আরও পড়ুন: মঙ্গল থেকেই বাংলায় শুরু SIR, সোম রাতেই ফ্রিজ পুরনো তালিকা: ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নির্বাচন বিধি নিয়েও রাজনৈতিক দলগুলিকে সতর্ক করতে পারেন মঙ্গলবারের সর্বদলে। অন্যদিকে, মঙ্গলবার ফের জাতীয় নির্বাচন কমিশনের তরফেও রাজ্যের আধিকারিকদের নির্দেশিকা দেওয়া হবে। অনলাইনে সেই বৈঠকে রাজ্যের জেলাস্তরের আধিকারিকদের পাশাপাশি এআরও-স্তরের (ARO) আধিকারিকরাও যোগ দেবেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...