Tuesday, May 12, 2026

SVF-সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় সিনেমা বানাবেন শিবপ্রসাদ!

Date:

Share post:

আসতে চলেছে নতুন চমক? বাংলা সিনেমার স্বার্থে একজোট হতে চলেছে এসভিএফ(SVF) এবং সুরিন্দর ফিল্মস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shibaprasad Mukherjee)। রবিবার একটি বৈঠকে যৌথভাবে শিবপ্রসাদ ও নন্দিতাকে সিনেমা বানানোর আর্জি জানানো হয়েছে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে।

এই বিষয়ে কন্টেন্ট, কাস্টিং সবেতেই শিবপ্রসাদের উপর ভরসা রাখবে বলে জানিয়েছে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস। শুধু প্রযোজনার দায়িত্বে থাকবে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস। বোঝাই যাচ্ছে, পুজোয় বাংলা সিনেমার ব্যবসা মুখ থুবড়ে পড়েছে বলে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সেখানে উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাসও। তিনিও এমন প্রস্তাবে খুশি।

এই প্রসঙ্গে শিবপ্রসাদ জানিয়েছেন, সুযোগ পেলে নিশ্চয়ই করবেন। সেই প্রেক্ষিতেই পালটা এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস যৌথভাবে ‘শিবপ্রসাদ পরিচালিত সিনেমা’ প্রযোজনা করার ইচ্ছেপ্রকাশ করে।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...