Monday, March 23, 2026

হাসিনার ফাঁসির সাজা হলে ‘ঘরে ঘরে আগুন জ্বলবে! হুমকি আওয়ামী লিগের

Date:

Share post:

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal) আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মামলায় সাজা ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার মঙ্গলবার একথা ঘোষণা করেছেন।

ট্রাইব্যুনালে সরকারের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দাবি করেছেন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকার ১৪০০ মানুষকে হত্যা করেছে। তাঁর এই মানবতা বিরোধী কাজের জন্য ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বলে তিনি দাবি করেছেন। আরও পড়ুন: ভুয়ো সুইসাইড নোট লিখে স্ত্রীকে খুন! থানায় আত্মসমর্পণ স্বামীর

তবে নেত্রীকে ফাঁসির সাজা দেওয়া হলে আওয়ামী লিগের নেতা-কর্মীরা চুপ করে থাকবে না। দলের এক প্রবীণ নেতা বলেন, ১৯৭৫-এর ১৫ অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র করেও পুরোপুরি সফল হয়নি খুনিরা। বিদেশে থাকায় বেঁচে যান তার দুই কন্যা হাসিনা ও রেহানা। দেশবিরোধী সেই শক্তি এখন অপশাসনের সুযোগ নিয়ে অবৈধ আদালতের বিচারের নামে শেখ হাসিনাকে হত্যা করতে চাইছে। আমরা যে কোন মূল্যে তা প্রতিরোধ করব। তিনি আরও বলেন, গত দেড় বছর শেখ হাসিনাই লাগাতার নেতাকর্মীদের অভয় দিয়ে রাজপথ দখলে প্রস্তুত করেছেন। ‌হাসিনার সাজা হলে দলের কর্মীরা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। দলের নতুন স্লোগান লেখা হয়েছে, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...