Saturday, June 13, 2026

‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপ কর: পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক

Date:

Share post:

দেড় পাতার সুইসাইড নোটে এনআরসি-র জন্য আতঙ্ক স্পষ্ট। খড়দহের প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar), মঙ্গলবারই এই দাবি জানিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মৃত্যুর জন্য দায়ী অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে এফআইআর করারও দাবি জানিয়েছিলেন তিনি। পরিবারের পাশে দাঁড়াতে বুধবার সেই প্রদীপ করের বাড়িতে যাচ্ছেন অভিষেক।

খড়দহের (Khardah) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর যে এনআরসি (NRC) আতঙ্কে ভুগছিলেন, তা তাঁর পরিবারও দাবি করেছে। ২০১৯ সালে সিএএ (CAA) ঘোষণার পর থেকে রাজ্যে একাধিক আতঙ্কিত মানুষের আত্মহত্যার ঘটনা ঘটেছিল। এবার রাজ্যে এসআইআর (SIR) ঘোষণার পরের দিনই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রথম থেকেই পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতো স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, স্থানীয় পুরসভার কাউন্সিলর দিনভর দেহের ময়নাতদন্ত থেকে সৎকার পর্যন্ত পরিবারের পাশে ছিলেন। সন্ধ্যায় সেখানে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

আরও পড়ুন: প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে জ্ঞানেশ কুমারকে: তোপ অভিষেকের, পরিবারের পাশে তৃণমূল

এবার পরিবারের পাশে দাঁড়াতে নিজেই খড়দহ (Khardah) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এসআইআর-এর মাধ্যমে একজনও বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রয়োজনে দিল্লি গিয়ে আন্দোলনের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে প্রদীপ করের মৃত্যুর ঘটনার পর সেখানে গিয়ে বুধবার দুপুরে কী বার্তা দেন অভিষেক, তা শোনার অপেক্ষায় বাংলা।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...