Tuesday, June 9, 2026

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

Date:

Share post:

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। ঘটনায় দুজনের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ। যদিও তাদের জিজ্ঞাসাবাদ না চালালে খুনের মোটিফ জানা সম্ভব নয়, জানিয়েছে পুলিশ।

গত শুক্রবার পার্কস্ট্রিটের (Park Street) একটি হোটেলের ঘর থেকে স্থানীয় এক যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। যুবকের পরিচয়পত্র থেকে পুলিশের অনুমান তার নাম রাহুল লাল। তার পরিচয়পত্র থেকে তাকে কলিল রোডের বাসিন্দা বলে জানা গেলেও সেই ঠিকানায় তারা বর্তমানে থাকে না বলে জানতে পারে পুলিশ। পরে হোটেলের সিসিটিভি (CCTV) ও রেজিস্টার খাতা থেকে জানতে পারা যায়, ২২ অক্টোবর দুই সঙ্গীর সঙ্গে হোটেলে ঢুকেছিলেন রাহুল। তারপর থেকে তাকে আর বেরোতে দেখা যায়নি।

আরও পড়ুন: সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

সেই সূত্র ধরেই দুই সন্দেহভাজন সন্তোষ বেহেরা ও শক্তিকান্ত বেহেরার খোঁজে ওড়িশা (Odisha) যায় কলকাতা পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, ২২ অক্টোবর খুন করা হয়েছিল রাহুলকে। শুক্রবার যখন দেহ উদ্ধার হয়, তখন সেটি অন্তত দুদিনের পুরোনো বলে অনুমান করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বুধবার তাদের ওড়িশা থেকে রিমান্ডে বাংলায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। কলকাতায় এনে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের উদ্দেশ্য নিয়ে জানার চেষ্টা চালাবে পুলিশ।

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...