Sunday, March 22, 2026

প্রদীপের আরও এক নোট উদ্ধার, ৪ ভাই-বোনকে নিয়েও ছিল আতঙ্ক! জানালেন অভিষেক

Date:

Share post:

NRC-আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ করের (Pradip Kar) আরও একটি নোট উদ্ধার। বুধবার, পানিহাটিতে আত্মঘাতী প্রদীপর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানেই মৃতের লেখা ডায়েরির তথ্য তুলে বিজেপি-কে তুলোধনা করেন অভিষেক। 

এনআরসি-আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের বাড়ি গিয়ে সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, একটা মৃত্যু নিয়েও রাজনীতি করছে বিজেপি! মৃতের লেখা ডায়েরির তথ্য তুলে ধরে অভিষেক বলেন, বিজেপি মিথ্যা কথা বলছে। তিনি নিজেকে নিয়ে নয়, চার ভাইবোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর ডায়েরিতেই সেই প্রমাণ মিলেছে। 

নদিয়া জেলায় প্রদীপের পৈতৃক বাড়ি। সেখানেই তাঁর জন্ম। পরে তিনি পানিহাটিতে চলে আসেন। নদিয়ায় তাঁর বাড়ি-জমি থাকলেও ভাইবোনেদের কিছু নেই। তাই ভাইবোনেদের কী হবে এটাই ছিল আসল চিন্তা। তাঁরা যদি এনআরসির কোপে পড়েন- সেই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রদীপকে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই এই পরিণতির দিকে ঠেলে দিল কি না সেটাই এখন প্রশ্ন। 

Related articles

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...