Sunday, March 22, 2026

পাকিস্তানের দাবি ভুয়ো প্রমাণ করে রাষ্ট্রপতির সঙ্গে বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী

Date:

Share post:

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Precident Draopadi Murmu) বুধবার যুদ্ধবিমানে রাফালে উড়ান দিলেন। এই বিশেষ ফ্লাইটে তাঁর সঙ্গী ছিলেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংহ, যিনি দেশের প্রথম মহিলা রাফালে পাইলটদের একজন।অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানী সংবাদমাধ্যম প্রচার করেছিল শিবাঙ্গী নাকি সামরিক অভিযান চলাকালীন পাকিস্তানের হাতে ধরা পড়েছেন। ভারতীয় বায়ুসেনা সেই খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তা জানিয়েছিলেন। বুধবার অম্বালা ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতির সঙ্গে শিবাঙ্গীর ছবি প্রকাশ্যে আসায় সেই গুজব চূড়ান্তভাবে ভুয়ো তা প্রমাণ হল।

শিবাঙ্গী সিংহের জন্ম উত্তরপ্রদেশের বারাণসীতে। ছোটবেলা থেকেই তিনি বায়ুসেনার পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ২০১৭ সালে যোগদানের পর প্রথমে মিগ-২১ বাইসন পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে রাফালে বিমান চালাচ্ছেন। তিনি হরিয়ানার অম্বালায় ১৭ নম্বর স্কোয়াড্রন ‘গোল্ডেন অ্যারোজ়’-এর অংশ এবং মহিলা পাইলটদের মধ্যে প্রথম রাফালে সওয়ার। আরও পড়ুন: গরুমারা ও চাপরামারির ইকো সেনসিটিভ জোনে নজরদারি কমিটি গঠন রাজ্যের

Related articles

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...

‘দিলীপ দাসের গান’, উৎপল সিনহার কলম

ধুম জ্বর, ভীষণ মাথা ব্যথা । মাথা তুলতে গেলেই পা টলমল। তিন দিন ধরে জ্বর নামছে না, প্যারাসিটামল...

অপমানের অভিযোগ! প্রার্থী তালিকায় নাম না থাকায় দল ছাড়ার ইঙ্গিত মঞ্জু বসুর

স্বামীর খুনের বিচার চেয়ে আন্দোলনের পথ ধরেই রাজনীতিতে হাতেখড়ি। সেই লড়াই থেকেই এক সময় বামেদের শক্ত ঘাঁটি ভেঙে...

ভোটের ময়দানে নাপিতের ভূমিকায় প্রার্থী! দুবরাজপুরে অনুপ সাহার ‘দাড়ি কাটা’ ঘিরে তুমুল চর্চা

দীর্ঘ পাঁচ বছর পর আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, রাজ্যের মোট ২৯৪টি...