Thursday, June 11, 2026

SSC: অযোগ্যদের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট, নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের সম্ভাবনা

Date:

Share post:

SSC নিয়োগ মামলায় অযোগ্যদের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নভেম্বরের প্রথম সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে সুপ্রিম কোর্টে জানান কমিশনের আইনজীবী৷ বুধবার, শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেন, “আমরা যোগ্য-অযোগ্য বাছাই করিনি। সিবিআই করে দিয়েছে। এই নিয়োগে অযোগ্যদের কোনও জায়গাই নেই।”

SSC দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মী চাকরি হারান। আদালত নির্দেশ বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা (Exam) নিয়েছে  এসএসসি। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সেই পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা। তার মধ্যে বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চে ফের আর্জি জানান অযোগ্যরা। সেই মামলায় এদিন শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় অযোগ্য প্রার্থীদের আর কোনও সুযোগই নেই। যে সব চাকুরিরত শিক্ষক (Teacher) তাঁদের পুরোনো চাকরিতে ফিরে যেতে চান, তাঁদের আবেদন ২৬ নভেম্বর শোনা হবে বলে জানায় সুপ্রিম কোর্ট৷

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...