Friday, April 10, 2026

মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি, গুয়াহাটিতে বদলে যাচ্ছে টেস্টের নিয়ম!

Date:

Share post:

বদলে গেল টেস্টের সময়! আগামী নভেম্বরে গুয়াহাটিতে(Guwahati) হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। কিন্তু টেস্টের প্রচলিত রীতির বদল হতে চলেছে এই টেস্টে। গুয়াহাটি টেস্টে আগে চা(TEA) পানের বিরতি হবে তারপর হবে লাঞ্চ।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সকাল ৮.৩০টায় টস হয়ে যাবে। প্রতিদিন ৯টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত চা-পানের বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল ১১.২০ থেকে দুপুর ১.২০ পর্যন্ত। তারপর ১.২০ থেকে ২টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত তৃতীয় সেশনের খেলা হবে।

প্রথম দুটি সেশনে সময় বাড়াতে চাইছে বিসিসিআই। ফলে আগে চা পানের বিরতিকে রাখা হয়েছে তারপর রাখা হয়েছে মধ্যাহ্নভোজ।  বোর্ডের এক কর্তা একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,

“গুয়াহাটিতে কিছুটা আগে  সূর্যাস্ত হয় তাই শুরুতে চা-পানের বিরতি রাখা হয়েছে। টেস্টের নির্ধারিত সময়ের আগে খেলা হবে। এই প্রথম বার আমরা চা-পানের বিরতি আগে রখা হয়েছে পরে মধ্যাহ্নভোজ।, যাতে ক্রিকেটারেরা যতটা বেশি সম্ভব মাঠে থাকতে পারে।”

আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হবে প্রথম টেস্ট।

 

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...