Wednesday, June 10, 2026

টলিপাড়ায় খুশির হাওয়া, টেকনিশিয়ানদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত!

Date:

Share post:

উৎসবের মরশুম বা বছরের বিশেষ বিশেষ দিনে একাধিক ছবি মুক্তির জট কাটানোর পর এবার টলিপাড়ার কলাকুশলীদের জন্য খুশির খবর।দীর্ঘ আলোচনার পর অবশেষে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (EIMPA) ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস (FCTWEI) যৌথভাবে ঘোষণা করল এবার থেকে বাংলা বিনোদন জগতের (Tollywood ) টেকনিশিয়ানদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বৃদ্ধি করা হবে। শুধু তাই নয় কাজের সময়সীমাও কুড়ি ঘণ্টা থেকে কমিয়ে ১৮ ঘণ্টা করা হয়েছে।

চলতি বছর দুর্গা পুজোয় একসঙ্গে চারটি বড় ছবি মুক্তিতে শো পাওয়া নিয়ে টলিপাড়ার অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার নির্দিষ্ট করে সিনেমা মুক্তির ক্যালেন্ডার ঠিক করে দিয়েছে ফেডারেশন, ইমপা ও রাজ্য সরকারের স্ক্রিনিং কমিটি। বছরের ১১টি বিশেষ দিনে কোন কোন ছবি কীভাবে মুক্তি পেতে পারে তার একটা রূপরেখা তৈরি করা হয়েছে। এই ঘোষণার পরই টেকনিশিয়ানদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তাঁদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বাড়ানোর কথা বলা হয়। পাশাপাশি ছোট প্রযোজনা সংস্থা ও স্বাধীন পরিচালকরা যাতে বেশি করে কাজ করতে পারেন সে ক্ষেত্রে তাদের নূন্যতম বাজেট ৩০ লক্ষ থেকে কমিয়ে ২৫ লক্ষ করা হয়েছে।

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...