Saturday, March 21, 2026

আবীর, ইধিকার ঢালাও প্রশংসা করলেন কুণাল

Date:

Share post:

জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনের মঞ্চে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ইধিকা পালের ঢালাও প্রশংসা করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আবীরকে (Abir Chatterjee) নিয়ে কুণাল বলেন, “এই সময়ের অন্যতম সেরা নায়ক। দারুণ অভিনেতা। বিশেষভাবে গোয়েন্দাচরিত্রে অসাধারণ। আমি নিজে ফেলুদাভক্ত। যতজন অভিনেতা ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন, সকলকে সম্মান দিয়েও বলছি, সৌমিত্রবাবুর পর সেরা কিন্তু আবীরই।” কুণাল আরও বলেন, “এছাড়া আবীরের আরেকটি বৈশিষ্ট্য আছে। বাংলা সাহিত্যের দুই সেরা গোয়েন্দা ফেলুদা এবং ব্যোমকেশ বক্সি, দুজনের চরিত্রেই আবীর দারুণ সফল।”

ইধিকা (Idhika Paul) সম্পর্কে কুণালের মত, “আমি এখনও ওঁর কোনও সিনেমা দেখিনি। কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তাতে বুঝেছি বাংলা সিনেমায় ইধিকার পদার্পণে একটা ভাইব্রেশন তৈরি হয়েছে। এটা চলতে থাকুক। শুভেচ্ছা রইল।”

বুধবার বেলেঘাটায় 35 নম্বর ওয়ার্ডে ‘জয় মাতাদি স্পোর্টিং ক্লাবে’র জগদ্ধাত্রীপুজো (Jagadhatri Pujo) উদ্বোধন করেন কুণাল (Kunal Ghosh)। সেখানে আবীর, ইধিকা, ফুটবলার আলভিটো ডিকুনহা ছাড়াও ছিলেন বিধায়ক পরেশ পাল, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল, রাজু নস্কর, রাজু সেন প্রমুখ।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...