Monday, April 13, 2026

সুপার কাপে চূড়ান্ত অব্যবস্থা! ফের কল্যাণকে তোপ বাইচুংয়ের

Date:

Share post:

গোয়াতে চলছে সুপার কাপ(Super Cup)। কিন্তু তাড়াহুড়ো করে আয়োজন করতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা সুপার কাপ জুড়ে। এই ঘটনায় মুখ পুড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সভাপতি কল্যাণ চৌবেকে(Kalyan chowbey) ফের একবার আক্রমণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া(Baichung Bhutia)।

শুক্রবার কলকাতায় একটি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে বাইচুং বলেন, বিগত তিন বছর ধরেই ভারতীয় ফুটবলের অধঃপতন চলছে। কল্যাণ চৌবের আমলে হতাশজনক পারফরম্যান্স করছে ভারত। সেই সঙ্গে ফেডারেশনও চূড়ান্ত অব্যবস্থা। যদিও আশার আলো সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নতুন সংবিধান পাশ হয়েছে।

আইএফএ শিল্ড ফাইনালে পর ইস্টবেঙ্গলে বিতর্কের আগুন জ্বালিয়েছেন সন্দীপ নন্দীর। কিন্তু অস্কার নয় একদা সতীর্থের পাশে থাকলেন বাইচুং।  তিনি বলেন, একজন গোলরক্ষক কোচ পরামর্শ দিতেই পারেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হেড কোচ নেন। সেটা ঠিক ভুল হতে পারে কিন্তু আমার মনে হয় এটা সাজঘরের ঘরের ভেতরে ছিল অত্যন্ত পেশাদার ভাবেই।

শুক্রবার থেকে টাউন হলে শুরু হল ‘চেস ফর ইয়ুথ’। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। কলকাতার ঐতিহাসিক টাউন হলে এবার খেলতে দেখা যাবে দাবার উদীয়মান প্রতিভাদের। ধানুকা ধানসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি এবং অলস্পোর্টসের যৌথ উদ্যোগে, প্রতিবারের মত এবারেও এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, এবং ২৫ বা প্রিমিয়ার বিভাগে প্রতিযোগীদের ভাগ চলবে প্রতিযোগিতা।

চেস ফর ইয়ুথ শুধুমাত্র একটি দাবার টুর্নামেন্ট নয়। গত ১৫ বছর ধরে এই প্রতিযোগিতার হাত ধরে তৈরি হয়েছে আগামীর প্রজন্ম। তৈরি হয়েছে তারকা দাবাড়ু। কলকাতা, জেলা থেকে যারা দূরে দূরে গিয়ে নিজেদের প্রতিভার প্রদর্শন করতে পারে না তাদের জন্য এই টুর্নামেন্ট সাফল্যের দরজা বলা যেতেই পারে। এখান থেকেই খুলে যায় আরও অ‌নেক রাস্তা।  এই টুর্নামেন্ট থেকে উঠে আসা অনেকেই আজ গ্র্যান্ডমাস্টার।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...