Friday, June 12, 2026

ডেঙ্গি দমনে জোর দিচ্ছে রাজ্য, বাজেট বৃদ্ধি স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

ডেঙ্গি(Dengue ) দমনে এবার আরও জোর দিচ্ছে রাজ্য সরকার(Govt. Of WB)। চলতি বছরে মশাবাহিত এই রোগ রুখতে রাজ্য স্বাস্থ্য দফতর খরচ করছে প্রায় ৭৫০ কোটি টাকা।  এক্স হ্যান্ডেলে  দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য দফতর।

দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে ডেঙ্গি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এখন প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন। তাঁরা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও শহরে গিয়ে জনসচেতনতা বাড়ানো থেকে শুরু করে লার্ভা ধ্বংসের কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি, মশা নিয়ন্ত্রণে পৌরসভা ও পঞ্চায়েত স্তরে বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে।

বর্তমানে রাজ্যের ৪০০-র বেশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলিতে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে। গুরুতর রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা পৌঁছে দিতে স্বাস্থ্য দফতর আলাদা মেডিক্যাল রেসপন্স টিম তৈরি করেছে।

তাছাড়া, ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় প্লেটলেট সরবরাহের জন্য রাজ্যের ৮৯টি সরকারি ব্লাড ব্যাংকে পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে আশপাশের জেলা থেকেও দ্রুত প্লেটলেট পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রতিটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল জমে না থাকার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দফতরের এক আধিকারিক বলেন, “ডেঙ্গি দমনে আমরা বহুমুখী পরিকল্পনা নিয়েছি। মানুষের সচেতনতা এবং প্রশাসনের তৎপরতা—দু’য়ের সমন্বয়েই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”

Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...