Monday, April 13, 2026

রবির সকালে বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথের রুট

Date:

Share post:

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ২ মার্চ বিদ্যাসাগর সেতুতে কয়েক ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশিকা দেওয়া হয়েছে। কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কারণে ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়া যেতে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করা যাবে না।

রবিবার এমনিতে ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকে। সেই কারণেই এই দিনটিকে সেতু মেরামতির কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। মফস্বল থেকে কলকাতায় যেতে বিকল্প রুট হিসেবে পণ্যবাহী সমস্ত যান হাওড়া ব্রিজ, বালি ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবে। এনএইচ ১৬ বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি যেগুলো কলকাতায় যাওয়ার জন্য দ্বিতীয় হুগলির সাথে ব্যবহার করে তারা ধুলাগড়-নিবরা-সলপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারবে। ডানকুনি থেকে কলকাতা যেতে হলেও নিবেদিতা সেতুই ধরতে হবে।

হাওড়া ট্র্যাফিক গার্ডের তরফে জানানো হয়েছে পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী সব গাড়ি হ্যাং সাং ক্রসিং- কোনা এক্সপ্রেসওয়ে- এন এইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- সাইলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬ – পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড বা ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতপাড়া রুট দিয়ে যাতায়াত করতে পারবে।

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...