Tuesday, March 31, 2026

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

Date:

Share post:

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল নজর এখন সেই দিকেই।  শুক্রবার শহরের থানার সীমানায় বদল এনেছে লালবাজার। সব থানার জন্য নয়, শুধুমাত্র পাঁচটি থানাতেই ‘সীমানা-বদল’ করা হল।

এই মুহূর্তে শহরজুড়ে মোট ৯১টি থানা রয়েছে। পাঁচটি থানার সীমানায় পুনর্বিন্যাস করলেন নগরপাল মনোজ ভর্মা। আজ, শনিবার থেকে কার্যকর হতে চলেছে এই পরিবর্তন। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই পাঁচটি থানা হল আলিপুর, পার্ক স্ট্রিট, ওয়াটগঞ্জ, নিউ মার্কেট ও একবালপুর।

নয়া নির্দেশিকা অনুযায়ী গুরুত্ব বাড়ল আলিপুর ও পার্ক স্ট্রিট থানার, বাড়ানো হয়েছে তাদের সীমানাও। বাকি তিনটি থানা নিউ মার্কেট, ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার গন্ডি কমিয়ে দেওয়া হয়েছে। শনিবার কলকাতার সংশ্লিষ্ট পাঁচটি থানার সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নয়া নির্দেশিকা কার্যকর হওয়ার পর ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি এলাকা আলিপুর থানার অধীনে চলে গিয়েছে।

নিউ মার্কেটের বেশ কিছুটা অংশ গেল পার্ক স্ট্রিট থানার অধীনে। কিন্তু নতুন মাসে এই সীমানা পুনর্বিন্যাসের কারণ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ওয়াটগঞ্জ এবং একবালপুর যথেষ্ট সংবেদনশীল এলাকা। সেই থানার কিছু অংশকে কেন আলিপুরের ঝুলিতে দেওয়া হল সেই উত্তর পাওয়া যায় নি।

প্রসঙ্গত, যেকোন থানার সীমানা বিন্যাসের উপরেই নির্ভর করে তার ক্ষমতা। যে থানার অধীনে যত বেশি এলাকা সেই থানার দায়িত্ব তত বেশি। থানার কর্মক্ষমতা ও এলাকার পরিমাণের মধ্যে ভারসাম্য না থাকলে সমস্যা হতেই পারে এবং এর প্রভাব পড়তে পারে আইন-শৃঙ্খলায় ।

Related articles

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...