Tuesday, June 23, 2026

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

Date:

Share post:

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)। প্রিয় তারকার জন্মদিন সেলিব্রেশনের আনন্দে আত্মহারা ফ্যানেদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালেন বলিউড বাদশা নিজেই। পাশাপাশি অনুরাগীদের কথা মাথায় রেখে শুধুমাত্র আজকের দিনে ভক্তদের দর্শন দিতে তাঁর মন্নতে (Mannat) আগমনের কথাও শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

২০২৩ সালে বক্স অফিসে রাজকীয় কামব্যাক করে বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার তকমাটা শুধুমাত্র তাঁর জন্যই রয়েছে। ‘রাজা’ হওয়ার ক্ষমতা সকলের থাকে না তাই সিংহাসনটা বরাবর শাহরুখের ছিল আছে থাকবে। সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)পরিচালিত ‘কিং’ টিজার সে কথাই যেন সাড়ম্বরে ঘোষণা করল। ‘পাঠান’ (Pathan) কিংবা ‘জওয়ান’ (Jawan) অ্যাকশন অবতারে ফিরিয়েছে বলিউড বাদশাকে। তবে ‘কিং’ (King ) বোঝালো বক্স অফিসে ২০২৬-এ ম্যাজিক দেখাতে তৈরি শাহরুখ-সিদ্ধার্থ যুগলবন্দি।

পয়লা নভেম্বর ঘড়ির কাঁটা রাত বারোটা পেরোতে না পেরেতেই আরব সাগরের পাড়ে দেশ-বিদেশ থেকে আসার শাহরুখ ফ্যানদের ভিড়। অনুরাগীরা জানেন তাঁদের প্রিয় ‘বাজিগর’ এই মুহূর্তে অন্যত্র রয়েছেন। কিন্তু ভক্তদের যে নিরাশ করেন না বলিউড বাদশা। তাই সূত্রের খবর আজকের দিনের জন্য মন্নতের চেনা বারান্দায় আইকনিক পোজ দিতেও নাকি তৈরি শাহরুখ (SRK)। যদিও রেড চিলিস (Red Chillies entertainment)বা শাহরুখের টিমের তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। শনিবার রাতেই আলিবাগে তাঁর বর্তমান বাসভবনে প্রিয়জনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন সুপারস্টার। রানি মুখোপাধ্যায়, করণ জোহর থেকে শুরু করে ফারহা খান, অনন্যা পান্ডেদের সঙ্গে শাহরুখের সেলিব্রেশানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইতিমধ্যেই দিল্লি, কলকাতা, দুবাই, দক্ষিণ ভারত ছাড়াও বিদেশ থেকে বহু ভক্তরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন মায়ানগরী মুম্বইতে। শোনা যাচ্ছে আজ ভক্তদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন কিং খান।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...