Friday, April 10, 2026

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

Date:

Share post:

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। টিউশন শেষে বাড়ি ফেরার পথে ১৪ বছরের ওই নাবালিকাকে এক টোটোচালক কৌশলে বস্তি এলাকার একটি ঘরে নিয়ে যায়। সেখানেই আটকে রেখে সেই টোটোচালক ও তার তিন বন্ধু মিলে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। সন্ধেবেলা নাবালিকা বিধ্বস্ত অবস্থায় ফিরে এসে বাড়িতে সব কথা জানালে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

সেই রাতেই পুলিশ অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করে। ত অভিযুক্তরা হল, রিকি পাসওয়ান, রাজেশ পার্সোয়ান, সঞ্জয় সাহা। ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। অভিযুক্তদের সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আরও পড়ুন: পার্ক স্ট্রিট হত্যাকাণ্ডে দুই অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...