Tuesday, February 17, 2026

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

Date:

Share post:

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু পরিযায়ী শ্রমিকরা (migrant labour) যে বাস্তবে কতটা আতঙ্কে রয়েছেন, প্রমাণ করে দিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের (Jamalpur) বিমল সাঁতরা, নিজের জীবন দিয়ে। ২০০২ সালের যে ভোটার তালিকা (voter list) দেখে নির্বাচন কমিশন এসআইআর (SIR) প্রক্রিয়া চালাচ্ছে, সেই তালিকায় নাম ছিল না তাঁর। আর সেই আতঙ্কেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এই পরিযায়ী শ্রমিকের, দাবি পরিবারের।

পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দারা একশো দিনের কাজ (MGNREGS) বন্ধ হওয়ার পর থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হয়েছেন। বিমল সাঁতরাও তাঁদেরই মধ্যে একজন ছিলেন। এই গ্রামে অনেকেরই নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। তাঁরাও একইভাবে বিমল সাঁতরার মতো চিন্তায় ছিলেন। এই পরিস্থিতিতে তাঁরা ভিন রাজ্যে কাজেও যেতে বাধ্য হয়েছেন। সেখানেই দুশ্চিন্তায় সঙ্গীদের সঙ্গে মদ্যপান করেন তিনি। এরপরই অসুস্থ হয়ে ২৬ অক্টোবর তিনি ভর্তি হন তামিলনাড়ুর (Tamilnadu) তাঞ্জাভুরের হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

গ্রামবাসীরা দাবি করেন, একদিকে একশো দিনের কাজ বন্ধ হওয়ায় রুটি রুজি নিয়ে চিন্তায় তাঁরা। তার উপরে কখন তাঁরা কাগজ পত্রের খোঁজ করবেন। ফলে দুশ্চিন্তা গোটা গ্রাম জুড়েই। সেভাবেই মৃত্যু হয়েছে বিমল সাঁতরার, দাবি পরিবারের। সেই চিন্তার কারণ যে ছিল, তা স্পষ্ট ২০০২ সালের ভোটার তালিকা (voter list) থেকেই। সেখানে নাম ছিল না বিমল সাঁতরার। তাঁর ভোটার কার্ড (EPIC card) থেকে আধার কার্ড (Aadhaar card) সবই রয়েছে। তা সত্ত্বেও ইনিউমারেশন ফর্ম ফিলাপের আগেই দেশ থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কাতেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

spot_img

Related articles

ভারসাম্যের খেলা! কমিশনের নিয়োগ করা ৩ আধিকারিককে সাসপেন্ড

ক্রমাগত বাংলার আধিকারিকদের উপর কাজের চাপ বাড়িয়ে আবার তাঁদেরই শাস্তির মুখে ফেলে প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশন (Election...

মঙ্গলবার থেকে একাদশ-দ্বাদশের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস...

মোদির পত্রবাহক ওম বিড়লা: তারেককে জানালেন ভারতে আমন্ত্রণ

নবগঠিত বাংলাদেশে প্রশাসনের সঙ্গে সবধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে যে ভারত প্রস্তুত তা প্রমাণ করতে কোনও কসুর করছে না...

অনন্য নজির! আন্তর্জাতিক ক্রীড়া-মঞ্চে পদক জয় মন্ত্রী বীরবাহার মা প্রাক্তন বিধায়ক চুনিবালার

৬৫ বছর ঊর্ধ্ব বিভাগে হাই জাম্পে ব্রোঞ্জ পদক জিতে আন্তর্জাতিক মঞ্চে নজির গড়ে ঝাড়গ্রামে ফিরলেন প্রাক্তন বিধায়ক ও...