Tuesday, March 31, 2026

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য ৫১ কোটি: ঘোষণা BCCI-এর

Date:

Share post:

কথা ছিল। সেই মতো কথা রাখল বিসিসিআই। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা বিশ্বজয়ের (World Cup winner) পরই। দলের খেলোয়াড় থেকে কোচ, সাপোর্ট স্টাফ-সহ পুরো স্কোয়াডের জন্য ঘোষণা হল ৫১ কোটি টাকা।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যের নতুন ইতিহাস রচিত হয়েছে রবিবার মধ্যরাতে। ফিরে এসেছে ৮৩-র স্মৃতি। আপ্লুত বর্তমান থেকে প্রাক্তন মহিলা দলের সদস্যরা। ভারতের ইতিহাসে নতুন মুকুট সংযোজিত করা ভারতীয় দলের জন্য রবিবার রাতেই পুরস্কারের ঘোষণা করে বিসিসিআই (BCCI)। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, ১৯৮৩ সালে কপিল দেব (Kapil Dev) ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন ভারত বিশ্বকাপ জিততে পারে। সেই একই উত্তেজনা এবং অনুপ্রেরণা এবার মহিলারা এনে দিলেন। হরমনপ্রীত (Harmanpreet Kaur) ও তাঁর দল শুধুমাত্র একটি ট্রফি জয় করেনি, তারা প্রত্যেক ভারতীয়ের হৃদয় জয় করেছে।

আরও পড়ুন: মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

বিসিসিআই-এর পাশাপাশি বড় অঙ্কের আর্থিক পুরস্কার আইসিসি-র (ICC) তরফ থেকেও পাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আইসিসির বিশ্বকাপের ট্রফি জিতে রেকর্ড পরিমাণ ১৪ মিলিয়ন ডলার পুরস্কার পাবে গোটা ভারতীয় দল। আগে এই পুরস্কার মূল্য ২.৮ মিলিয়ন ডলার। এই টাকা তারা পুরস্কার মূল্য হিসাবে পাবেন। এর পাশাপাশি ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের তরফ থেকেও তাঁরা ৩৯.৭৮ কোটি টাকা পুরস্কার হিসাবে পাবেন।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...