Friday, April 3, 2026

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

Date:

Share post:

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত রাজ্যে প্রাণ গিয়েছে সাত জনের। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। প্রথম আত্মঘাতী প্রদীপ করের বাড়ি থেকেই ‘জাস্টিস ফর প্রদীপ কর’ (Justice for Pradip Kar) ডাক দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সেই সাতজনকে শহিদের মর্যাদায় শ্রদ্ধাজ্ঞাপন করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসআইআর (SIR) আবহে আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের সামনে রেখেই কমিশন (Election Commission) ও কেন্দ্রের যৌথ সরকারের মিলিত এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে সামিল হয় তৃণমূল। জোড়াসাঁকোতে প্রতিবাদ মঞ্চের সামনে প্রদীপ কর, ক্ষিতীশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা, হাসিনা বেগম, শেখ সিরাজউদ্দিন এবং জাহির মালের নাম-সম্বলিত শহিদ স্মারক (martyr tomb) রাখা হয়। তার উপর লেখা হয়, বিজেপির চাপানো এসআইআরের ফলে গত ৭ দিনে প্রাণ হারানো বাঙালিদের তালিকা।

আরও পড়ুন: কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

তৃণমূলের শহিদ স্মারকেই স্পষ্ট সাতদিনেই মৃত্যু হয়েছে সাতজনের। মঙ্গলবার মিছিল শেষে সভা শুরুর আগে এই স্মারক-বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখার সময় এঁদের সকলের কথা উল্লেখ করেন দু’জনেই। মৃতদের পরিবারের সদস্যরাও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...