Saturday, April 4, 2026

‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষ

Date:

Share post:

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)। মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কফ সিরাপ পাচার হচ্ছে বুঝতে পেরে এলাকার মানুষ পুলিশকে খবর দিলে ঘটনার তলে একইসঙ্গে পুলিশের পাশাপাশি বিএসএফও পৌঁছে যায়। সীমান্তরক্ষী বাহিনী দাবি করে সিরাপগুলি তাদের হেফাজতে দিতে হবে, কারণ তারা আগে থেকেই এই বিষয়ে তথ্য পেয়েছিল। কিন্তু আইন অনুযায়ী কৃষ্ণনগর জেলা পুলিশ (Krishnanagar Police District) হস্তান্তরে রাজি হয়নি। এই নিয়ে গোলমাল শুরু হয় যার রীতিমতো সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়। অন্তত তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পুলিশ এক বিএসএফ কর্মীকে আটক করে।

BSF-এর দাবি, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, চাপড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছিল। তাই তারা অভিযান চালায়। অন্যদিকে, পুলিশের বক্তব্য, আইনি প্রক্রিয়া মেনে নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছিল, এরপর বিএসএফ বেআইনিভাবে সেগুলি নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। এই বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন। গোটা বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেখান থেকেই ঘটনা এতদূর গড়িয়েছে । আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...