Tuesday, March 31, 2026

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

Date:

Share post:

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে তাঁরা পুজো দেন মদনমোহন ঠাকুরের চরণে।

রাসচক্র ঘোরানোর পর জেলাশাসক মন্দিরের গেটের উদ্বোধন করেন। আর সেই মুহূর্ত থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় দর্শনার্থীদের ভিড়। মদনমোহন ঠাকুরের দর্শন ও রাসযাত্রাকে কেন্দ্র করে শুধু কোচবিহার নয়, নেপাল, ভুটান ও অসম থেকেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেন।

এবছর প্রায় আড়াই হাজার ব্যবসায়ী রাসমেলা মাঠে দোকান বসিয়েছেন। মেলার আয়োজনে লাগামহীন সরগরম পরিবেশ। খেলনা, পিঠে-পুলি, হস্তশিল্প, নাগরদোলা— সব মিলিয়ে জমজমাট রাসমেলা।

ইতিহাস বলছে, কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদনমোহন ঠাকুরের রাসযাত্রা আগে হত রাজবাড়িতে। প্রথমে ভেটাগুড়ি, পরে রাজপ্রাসাদ। ১৮৮৯ সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করার পরে রাসউতসব স্থায়ীভাবে স্থান পায় বর্তমান মন্দির প্রাঙ্গণে।

উল্লেখযোগ্য ভাবে, রাজআমলের পরম্পরা মেনে আজও রাসচক্র তৈরি করেন কোচবিহারের এক মুসলিম পরিবার। প্রজন্মের পর প্রজন্ম সেই দায়িত্ব পালন করে চলেছে তারা। মন্দিরের বারান্দায় এবছরও বিগ্রহ স্থাপন করা হয়েছে, যাতে ভক্তরা কাছ থেকে দর্শনের সুযোগ পান। প্রথম দিনেই ভক্তদের ঢল সামলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। মদনমোহন ঠাকুরের নামজপ ও উৎসবের আমেজে বুধবারের সন্ধ্যা রঙিন হয়ে উঠল কোচবিহার জুড়ে।

আরও পড়ুন – বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...