Saturday, June 20, 2026

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

Date:

Share post:

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি সহায়তা দিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ লিগাল সেল খুলছে তৃণমূল। নভেম্বরে দশদিন রাজ্যজুড়ে জনসভা করবে তৃণমূলের লিগাল সেল (AITC Legal Cell)। ১১ তারিখ কলকাতা থেকে শুরু হবে কর্মসূচি। দুপুর ৩ টেয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) নেতৃত্বে মিছিল ও পরে ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) সমাবেশ হবে। তৃণমূল সূত্রে খবর, উত্তরবঙ্গ (North Bengal) ও পূর্ব মেদিনীপুরে (East Medinipur) বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

বিজেপির SIR ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে মঙ্গলবার জোড়াসাঁকোর মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন, চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল পাশে থাকবে। যে কোনও সমস্যায় তাঁরা সহযোগিতা করবে। এই কথার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। অভিষেকের নির্দেশ মতো তৎপর হয় তৃণমূলের লিগাল সেল।

১১ তারিখে বিকাল ৩টা থেকে ডোরিনা ক্রসিংয়ে প্রথম জনসভা। চন্দ্রিমা ভট্টাচার্য সমাবেশের নেতৃত্ব দেবেন। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে বিজেপির এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।
আরও খবরভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সভা করবে লিগাল সেল। নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ষড়যন্ত্রের বিরোধিতায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...