Tuesday, March 17, 2026

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্মৃতিদের, মোদীর কাছে সুন্দর ত্বকের রহস্য জানতে চাইলেন হরলীন

Date:

Share post:

রাষ্ট্রপতি মুর্মুর( Droupadi Murmu) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা । বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে ক্রিকেটার  সঙ্গে সাক্ষাৎ করে তাদের শুভেচ্ছা জানালেন। রাষ্ট্রপতিকে জার্সি উপহার দেওয়া হয় ভারতীয় দলের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান হরমনপ্রীত-স্মৃতিসহ গোটা ভারতীয় দল। রাষ্ট্রপতি ভবনের লনে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে ফটোশ্যুট করেন দ্রৌপদী মুর্মু। এরপর রাষ্ট্রপতিকে ভারতীয় দলের পক্ষ থেকে একটি জার্সি উপহার  হিসাবে দেওয়া হয়। রাষ্ট্রপতি প্রত্যেক ভারতীয় ক্রিকেটারকে শুভেচ্ছা জানান বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ভারতীয় দলের ক্রিকেটার। বৃহস্পতিবার নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়,

হরলীন দেওল মোদিকে প্রশ্ন করেন, “স্যর, আপনার ত্বক সবসময় ঝলমল করে। আপনার ত্বকচর্চার রহস্য কি আমাকে বলবেন?” ভারতীয় দলের ক্রিকেটারের এমন প্রশ্নে প্রধানমন্ত্রীও হয়তো এমন প্রশ্নের জন্য তৈরি ছিলেন না। অবাক হলেও তারপরে মোদি বলেন, “আমি এ সব কথা ভাবি না।” তা শুনে বাকি ক্রিকেটারেরা বলেন, “স্যর, এটা দেশের কোটি কোটি লোকের ভালবাসা।”

মোদির ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “দলের মধ্যে কি এমন কেউ আছে যে হাসাতে পারে?” সকলে জেমাইমা রডরিগেজের দিকে ইঙ্গিত করেন। জেমাইমা বলেন, হারলিনও এ কাজে সিদ্ধহস্ত।

 

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...