Thursday, June 11, 2026

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

Date:

Share post:

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু সেতুর পাশেই তৈরি হবে নতুন একটি কংক্রিট সেতু, যা সল্টলেক সেক্টর ফাইভ থেকে সায়েন্স সিটি অভিমুখে যানবাহনের চাপ বহন করবে। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, সেতুটি ক্যাপ্টেন ভেড়ি পর্যন্ত বিস্তৃত হবে।

চিংড়িঘাটা মোড় বহু বছর ধরেই ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট। সেক্টর ফাইভ, রুবি, গড়িয়াহাট এবং কেন্দ্রীয় কলকাতা অভিমুখী যাত্রীদের বড় অংশ এই পথ দিয়ে চলাচল করেন। অফিস সময়ে শান্তিনগর খালের উপর থাকা বর্তমান সেতুটি অতিরিক্ত চাপ বহন করতে না পারায় রোজ সকালে ও সন্ধ্যায় বড়সড় যানজট তৈরি হয়। সেতুর মুখে থাকা বাসস্টপের কারণেই যান চলাচল আরও ধীর হয়ে পড়ে, ফলে যাত্রী ও গাড়িচালকদের ভোগান্তি বেড়ে যায়।

এই সমস্যার সমাধানেই নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত। পাশাপাশি সেতুর মুখে থাকা বাসস্টপটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। কেএমডিএ-র এক আধিকারিক বলেন, “সল্টলেক থেকে সায়েন্স সিটি পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার গতিশীলতায় এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নতুন সেতু চালু হলে যানজট অনেকটাই কমবে।” নতুন সেতু নির্মাণের মাধ্যমে ইএম বাইপাসের অন্যতম ব্যস্ততম মোড়ে স্বস্তি ফিরবে—এমনই আশা প্রশাসনের। এখন সকলের নজর প্রকল্পের কাজ কখন শুরু হয় এবং কত দ্রুত তা সম্পূর্ণ হয়, সেই দিকে।

আরও পড়ুন- নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...